News71.com
 Bangladesh
 04 Jun 16, 11:30 PM
 548           
 0
 04 Jun 16, 11:30 PM

সহিংসতা বন্ধে সবধরনের ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন.....

সহিংসতা বন্ধে সবধরনের ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন.....

নিউজ ডেস্ক: ইউনিয়ন পরিষদ নির্বাচনকে একটি বড় চ্যালেঞ্জ উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, সহিংসতা ঠেকাতে কোন শিথিলতা দেখানো হয়নি। যখনই ভোটকেন্দ্র দখলের খবর পাওয়া গেছে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হয়েছে। সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয়ে ব্রিফিং করেন সিইসি। এ সময় তিনি আরো বলেন, কঠোর ব্যবস্থা নেয়ার কারণে এবার ভোটের আগের রাতে ব্যালট পেপারে সিল মারার ঘটনা বন্ধ করা গেছে। তিনি বলেন, সামগ্রিকভাবে পরিস্থিতি উন্নতি হয়েছে। নির্বাচনে সহিংসতা এবং অনিয়ম প্রতিরোধে সমাজে সংস্কার আনতে হবে। এজন্য সামাজিক দায়িত্বও আছে। আমরা সব ধাপেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি। তাই ৬ষ্ঠ ধাপের আগের রাতে সিল মারার ঘটনা একদমই ঘটেনি।

সিইসি আরও বলেন, আমাদের নিয়োজিত ম্যাজিস্ট্রেটরা আচরণ বিধিভঙ্গের দায়ে ৫০০ জনকে ১২ লাখ ৮৫ হাজার ৯শ টাকা জরিমানা করেছেন। আমরা পুলিশ সুপার (এসপি) ও বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ভোট গ্রহণ কর্মকর্তাদের বরখাস্ত করেছি। এছাড়া সংসদ সদস্যদের (এমপি) বিরুদ্ধে মামলা এবং এলাকা ছাড়ার জন্য নির্দেশ দিয়েছি। কাজেই সবচেয়ে ভাল দায়িত্বপালনের জন্য আমরা চেষ্টা করেছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন