News71.com
 Bangladesh
 05 Jun 16, 12:29 PM
 535           
 0
 05 Jun 16, 12:29 PM

টাঙ্গাইলে মধুপুর উপজেলায় শেখ রাসেল স্মৃতি সংসদে আগুন ।।

টাঙ্গাইলে মধুপুর উপজেলায় শেখ রাসেল স্মৃতি সংসদে আগুন ।।

নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলার আউশনারা নতুন বাজার এলাকায় শেখ রাসেল স্মৃতি সংসদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুনে একটি মনোহরি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ ভোর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা এসকে তুহিন জানান, প্রথমে বাজারের মিনহাজ উদ্দিনের দোকানে আগুন লাগে। পরে সে আগুন ওই দোকানসংলগ্ন শেখ রাসেল স্মৃতি সংসদে ছড়িয়ে পড়ে। এ সময় আগুনে সংসদের চেয়ার টেবিলসহ বেশ কিছু আসবাবপত্র পুড়ে গেছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন