News71.com
 Bangladesh
 05 Jun 16, 12:38 PM
 561           
 0
 05 Jun 16, 12:38 PM

বরিশাল মহাসড়কে অবরোধ, তীব্র যানজট সৃষ্টি।।

বরিশাল মহাসড়কে অবরোধ, তীব্র যানজট সৃষ্টি।।

নিউজ ডেস্কঃ আজ রোববার (০৫ জুন) সকাল ১১.১৫ মিনিট থেকে বরিশাল পলিটেকনিক কলেজের সাবেক ছাত্র ও ছাত্রলীগ কর্মী রেজাউল করিম রেজা হত্যাকাণ্ডের বিচার দাবিতে বরিশাল-ঢাকা মহাসড়ক ও বরিশাল-পটুয়াখালী সড়ক অবরোধ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

ছাত্রলীগের নেতাকর্মীরা বলেন, রেজা হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তা না হলে অবরোধসহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। এদিকে, একটি মহাসড়ক ও সড়ক অবরোধের কারণে রাস্তার উভয়পাড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করলেও এখন (দুপুর ১২টা) পর্যন্ত অবরোধকারীদের কোনো আশ্বাস দেওয়া হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন