
নিউজ ডেস্ক: নবম ওয়েজবোর্ডসহ ৭ দফা দাবি'তে সমাবেশ করেছে সাংবাদিকদের সংগঠন- বিএফইউজে ও ডিইউজে। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সমাবেশে বক্তারা এই দাবি করে। পাশাপাশি, গ্রেফতারকৃত সাংবাদিক শফিক রেহমান, শওকত মাহমুদ ও মাহমুদুর রহমানেরও মুক্তি দাবি করেন।
গণমাধ্যম বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ১০ হাজার সাংবাদিক মানবেতর দিন যাপন করছেন। তাই, বন্ধ গণমাধ্যমগুলো খুলে দেয়ারও আহবান আসে সমাবেশ থেকে।সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোয় বাজারের সাথে অসামঞ্জস্য কমাতে দ্রুত নবম ওয়েজবোর্ড গঠনের দাবি জানান তারা।