News71.com
 Bangladesh
 05 Jun 16, 02:34 PM
 517           
 0
 05 Jun 16, 02:34 PM

বগুড়ায় মিনিবাসের ধাক্কায় তিন যাত্রী নিহত, আহত দুই

বগুড়ায় মিনিবাসের ধাক্কায় তিন যাত্রী নিহত, আহত দুই

নিউজ ডেস্ক: বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলার মুরাদপুরে মিনিবাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত ও অপর দুইজন আহত হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টায় ঢাকা-বগুড়া মহাসড়কের শিবগঞ্জ উপজেলার মোকামতলার মুরাদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার বাদিয়াচড়া গ্রামের নইমুদ্দিনের ছেলে লিলু মিয়া (২৫), চাঁনমিয়ার ছেলে আয়ুব আলী (২৪) এবং আব্দুর রহিম (২৫)। তবে আব্দুর রহিমের পিতার নাম জানা যায়নি। বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই বাবর আল মাসুদ জানান, শনিবার দিনাজপুর থেকে দিথী পরিবহনের একটি মিনিবাস বগুড়া যাচ্ছিল। এদিকে স্থানীয় মুরাদপুর থেকে চার যাত্রী নিয়ে ব্যাটারিচালিত একটি অটোরিকশা চন্ডিহারার দিকে যাওয়ার সময় দ্রুতগামী মিনি বাসটি পিছন থেকে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে চালকসহ অটোরিকশার ৫ যাত্রী মহাসড়কের ওপর ছিটকে পড়ে। পরে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শামীম আকতার জানান, নিহত তিনজনকে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন