News71.com
 Bangladesh
 05 Jun 16, 02:40 PM
 494           
 0
 05 Jun 16, 02:40 PM

বাগেরহাটে আওয়ামী লীগ নেতাকে মারধরের প্রতিবাদে ঝাঁড়ু মিছিল।।

বাগেরহাটে আওয়ামী লীগ নেতাকে মারধরের প্রতিবাদে ঝাঁড়ু মিছিল।।

নিউজ ডেস্কঃ বাগেরহাটের মোরেলগঞ্জে এক আওয়ামী লীগ নেতাকে মারধরের প্রতিবাদে ঝাঁড়ু মিছিল করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। আজ রোববার (৫ মে) বেলা ১১টায় ঝাড়ু মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন করে। গত শনিবার রাত ১০টার টিকে মোরেলগঞ্জ পৌরসভার কাউন্সিলর ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. অলিউর রহমানের ওপর হামলা করে মৃত মোস্তফা খানের ছেলে বাবু খান ও তার সহযোগীরা। এ ঘটনায় রাতেই থানায় মামলা দায়ের করা হলে রাত ১ টার দিকে পুলিশ বাবু খানকে গ্রেফতার করে।

মামলা সূত্রে জানা গেছে, ঘটনার সময় মোরেলগঞ্জ সদর বাজারের একটি দোকানে বসে ছিলেন অলিউর রহমান। এসময় বাবু খান ও তার সহযোগীরা অলিউর রহমানকে পিটিয়ে গুরুতর জখম করে। পরে আশংকাজনক অবস্থায় অলিউর রহমানকে প্রথমে মোরেলগঞ্জ ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন