
নিউজ ডেস্কঃ চট্টগ্রামের সাতকানিয়ার বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে ৮৮তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ ও শপথ পাঠ আনুষ্ঠানে আজ রবিবার (৫ মে) বেলা ১২টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, হেডকোয়ার্টারে কর্মরত পুলিশ সুপার ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাবেক উপকমিশনার বাবুল আক্তার যেভাবে জঙ্গি দমনে ভূমিকা রেখেছেন তার ওপর ভিত্তি করে জঙ্গিদের কেউ তার স্ত্রী মাহমুদা খানম মিতুকে হত্যা করে থাকতে পারে ধারণা করা হচ্ছে। তবে এ ধারণা সত্য নাও হতে পারে। সঠিক তথ্য উদঘাটনের জন্য গোয়েন্দারা তদন্ত করছে বলে জানান তিনি।
বাবুল আক্তারের মতো অন্য যে সব পুলিশ কর্মকর্তা ও সদস্য জঙ্গি এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় ভূমিকা রাখছেন তাদের পরিবারের নিরাপত্তা প্রসঙ্গে মন্ত্রী বলেন, যারা জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবিলায় ভূমিকা রাখছেন তাদের পরিবারের নিরাপত্তার বিষয়টি আমাদের চিন্তার মধ্যে রয়েছে। আমরা গুরুত্ব সহকারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সে সব পরিবারের নিরাপত্তার বিষয়টি দেখছি।