
নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরার নিজ বাসায় সেনাবাহিনীতে কর্মরত খালেদ বিন ইউসুফ নামে এক কর্নেলের মা মনোয়ারা সুলতানাকে (৬৪) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাতে রাজধানীর উত্তরার নিজ বাসায় তাকে হত্যা করা হয়। আজ রাত ৩টার দিকে উত্তরা (পশ্চিম) থানা পুলিশ লাশ উদ্ধার করে।
আজ রবিবার সকাল ১১টার দিকে তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। খালেদ বিন ইউসুফ চিটাগং ক্যান্টমেন্টে কর্মরত। নিহত মনোয়ারা মৃত ডা. আবু মোহাম্মদ ইউসুফের স্ত্রী। তিনি উত্তরা ৯ নম্বর সেক্টরের ১ নম্বর রোডের ৫ তলা বিশিষ্ট ১১ নম্বর বাড়ির ২য় তলায় একা থাকতেন। ৩ ছেলের মধ্যে বড় ছেলে ইকবাল ইবনে ইউসুফ অস্ট্রেলিয়ায় ও ছোট ছেলে আরমান ইবনে ইউসুফ আমেরিকায় থাকে।