News71.com
 Bangladesh
 05 Jun 16, 02:52 PM
 517           
 0
 05 Jun 16, 02:52 PM

রংপুরে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৩

রংপুরে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৩

নিউজ ডেস্কঃ রংপুরের পীরগাছায় সুমিতা জুয়ের্লাসে আজ ভোরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির ঘটনাটি সিসি ক্যামেরার ফুটেজে পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ । ডাকাতির সময় পাশের জুতার দোকানদার আনোয়ার হোসেন বিষয়টি টের পেয়ে বাধা দিলে তার ছোট ভাই বেলাল ও বাজারের পাহারাদার আবেদ আলীকে হাত-পা বেঁধে মারধর ও ছুরিকাঘাত করা হয়।

আহতদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুমিতা জুয়েলার্সের মালিক রামাজি লাল সাহা জানান, সকালে পাশের দোকানদার বিষয়টি জানান। ঘটনাস্থলে এসে দোকান ভাঙচুর ও সবকিছু এলোমেলো অবস্থায় পাই। দোকানে প্রায় দেড়শ’ ভরি স্বর্ণ ও নগদ ১২ লাখ টাকা ছিল বলে দাবি করেন তিনি ।

রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) বি-সার্কেল মো. সাইফুর রহমান ও পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা জানান, জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। জুয়েলার্সের মালিকের ছেলে শিপন সাহা বাদী হয়ে থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন