News71.com
 Bangladesh
 05 Jun 16, 02:53 PM
 528           
 0
 05 Jun 16, 02:53 PM

সাতক্ষীরার তালা উপজেলায় ট্রাকের ধাক্কায় শিক্ষার্থী নিহত ।।

সাতক্ষীরার তালা উপজেলায় ট্রাকের ধাক্কায় শিক্ষার্থী নিহত ।।

নিউজ ডেস্কঃ সাতক্ষীরার তালা উপজেলায় ট্রাকের ধাক্কায় ফয়সাল সরদার নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছেন । আজ বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাটকেলঘাটা থানার সামনে এ দুর্ঘটনা ঘটে । নিহত ফয়সাল পাটকেলঘাটা থানার যুগিপুকুরিয়া গ্রামের শাহাজান সরদারের ছেলে এবং সে পাটকেলঘাটা ছিদ্দিকিয়া কওমী মাদ্রাসার ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফয়সাল সাইকেলে পাটকেলঘাটা বাজারে দিকে যাচ্ছিলেন। এ সময় পাটকেলঘাটা থানার সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ফয়সাল ছিটকে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যান। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠায় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন