
নিউজ ডেস্কঃ নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ও ঘোষবাগে বজ্রপাতে নূর ইসলাম (২৮) ও রফিক উল্লা (৫০) নামে দুইজন নিহত হয়েছেন। সআজ দুপুরে উপজেলার সোনাদিয়া গ্রাম ও চরআলগী গ্রামে পৃথক এ দুর্ঘটনা ঘটে।
নূর ইসলাম ধানসিঁড়ি ইউনিয়নের উত্তর জগদানন্দ গ্রামের আইয়ুব আলীর ছেলে ও রফিক উল্লা ঘোষবাগ ইউনিয়নের ৯নং ওয়ার্ড চরআলগী গ্রামের আবুল হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, নূর ইসলাম পার্শ্ববর্তী সোনাদিয়ায় গ্রামে ট্রাক্টর নিয়ে জমি চাষ করতে যান। এ সময় বৃষ্টির মধ্যে বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
অপরদিকে, একই সময় চরআলগী গ্রামে বৃষ্টির মধ্যে রফিক উল্লা বাড়ির পাশে জমিতে কাজ করার সময় বজ্রপাতে নিহত হন। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।