News71.com
 Bangladesh
 05 Jun 16, 06:43 PM
 514           
 0
 05 Jun 16, 06:43 PM

জীবেনযাত্রা স্বাভাবিক রাখতে ঈদের ১০ দিন আগে থেকেই রাস্তা নির্মাণ কাজ স্থগিত রাখার নির্দেশ।।

জীবেনযাত্রা স্বাভাবিক রাখতে ঈদের ১০ দিন আগে থেকেই রাস্তা নির্মাণ কাজ স্থগিত রাখার নির্দেশ।।

নিউজ ডেস্কঃ রোজার ঈদের অন্তত ১০ দিন আগ থেকে নগর এলাকায় রাস্তাঘাট নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। সব সিটি করপোরেশন মেয়রদের নিয়ে আজ রবিবার (৫ জুন) সচিবালয়ে এক সভায় স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এই নির্দেশনা দেন।

সভায় বিভিন্ন সিটি করপোরেশনের মেয়র, ভারপ্রাপ্ত মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তারা রোজাকে সামনে রেখে তাদের প্রস্তুতির কথা জানান। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, যানজট নিরসনের লক্ষ্যে রাস্তা, ফ্লাই ওভার ইত্যাদি নির্মাণ কাজে ব্যবহৃত ইট, রড, সুড়কি ও অন্যান্য নির্মাণ সামগ্রী রাস্তায় না রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে। নির্মাণ কাজ ও বৃষ্টিতে সৃষ্ট রাস্তার গর্ত ও নর্দমা বন্ধ করতে হবে।

তাছাড়া, রোজায় ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে বাজার তদারকি ছাড়াও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং পানি ও বিদ্যুৎ সরবরাহ ঠিক রাখতেও সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন মন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন