News71.com
 Bangladesh
 05 Jun 16, 06:45 PM
 505           
 0
 05 Jun 16, 06:45 PM

আজ বিশ্ব পরিবেশ দিবস।।

আজ বিশ্ব পরিবেশ দিবস।।

নিউজ ডেস্কঃ বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও যথাযথ মর্যাদায় বিশ্ব পরিবেশ দিবস পালন করছে। ১৯৭২ সালে জাতিসংঘের মানবিক পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) উদ্যোগে প্রতিবছর সারা বিশ্বের ১০০ টির বেশি দেশে ৫ জুন ‘বিশ্ব পরিবেশ দিবস’ পালন করা হয়।

দিবসটির এবারের প্রতিপাদ্য ‘বণ্যপ্রাণী ও পরিবেশ, বাঁচায় প্রকৃতি বাঁচায় দেশ’। দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠন নানা ধরনের কর্মসূচি পালন করছে।

দিবসটি উপলক্ষে পরিবেশ বাঁচাও আন্দোলন আজ বেলা ১১টায় সংগঠনটির কার্যালয়ে ‘বাংলাদেশের পরিবেশ সংরক্ষণে বন ও বন্যপ্রাণীর ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভা এবং বিকাল ৪টায় মিরপুর হযরত শাহ আলী মডেল হাই স্কুলে শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করেছে।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন