
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ( জাবি ) বিভিন্ন ক্যাটাগরিতে সিন্ডিকেট সদস্য, অর্থ ও শিক্ষা পর্ষদে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকরা শতভাগ জয় লাভ করেছেন । আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ক্লাবে নির্বাচনে ৬টি ক্যাটাগরিতে ৬ জন সিন্ডিকেট সদস্য, অর্থ কমিটিতে একজন এবং শিক্ষা পর্ষদে ৩টি ক্যাটাগরিতে মোট নয় জন শিক্ষক প্রতিনিধি নির্বাচন করেন বিশ্ববিদ্যালের শিক্ষকরা । নির্বাচনে ডিন ক্যাটাগরিতে মো. আমির হোসেন ২৮৫ ভোট, প্রভোস্ট ক্যাটাগরিতে মো. শাহেদুর রশিদ ২৬১ ভোট, অধ্যাপক ক্যাটাগরিতে মো. লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ ২৪৯ ভোট, সহযোগি অধ্যাপক ক্যাটাগরিতে নাজমুল হাসান তালুকদার ২৪০ ভোট, সহকারি অধ্যাপক ক্যাটাগরিতে মোসা. ফাহিম এ্যানি ১৮১ ভোট এবং প্রভাষক ক্যাটাগরিতে সৈয়দাদি মরিয়ম লিজা ২৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ।
এদিকে ২৬২ ভোট পেয়ে অর্থ কমিটিতে শিক্ষক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেম অধ্যাপক ফরিদ আহমদ ।
শিক্ষক পর্ষদে শিক্ষক প্রতিনিধি হিসেবে সহযোগি অধ্যাপক ক্যাটাগরিতে ১৬১ ভোট পেয়ে আবদুল্লাহ মোহাম্মদ সোহায়েল, ২৯৯ ভোট পেয়ে মোহাম্মদ ওসমান গণি এবং ২৭৪ ভোট পেয়ে মোহাম্মদ লুৎফর রহমান জয়ী হয়েছেন ।
এছাড়া প্রভাষক ক্যাটাগরিতে মোহাম্মদ তারিকুল ইসলাম ৩০৬ ভোট ও মোহাম্মদ ইউসুফ হারুন ২৮৭ ভোট এবং সহকারি অধ্যাপক ক্যাটাগরিতে মো. ওয়াহিদুজ্জামান ২৮৭ ভোট পেয়ে জয় লাভ করেছেন ।
উল্লেখ্য আ ওয়ামীপন্থী শিক্ষকরা ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ প্যানেল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। অপরদিকে ‘সম্মিলিত শিক্ষক সমাজ’ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন বিএনপি, বাম ও আওয়ামীপন্থী শিক্ষকদের একাংশ ।
এছাড়া নির্বাচনে সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে দুইজন শিক্ষক স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ।