News71.com
 Bangladesh
 05 Jun 16, 08:24 PM
 485           
 0
 05 Jun 16, 08:24 PM

রাবিতে সৌর বিদ্যুৎ চালিত পাম্প উদ্ভোধন .....

রাবিতে সৌর বিদ্যুৎ চালিত পাম্প উদ্ভোধন .....

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুর্যোগকালীন পরিস্থিতিতে পানি সরবরাহ নিশ্চিত করার জন্য একটি ভ্রাম্যমাণ সৌরবিদ্যুৎ চালিত পাম্প উদ্বোধন করা হয়েছে । রোববার দুপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল চত্বরে এই পাম্প উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর মুহাম্মদ মিজান উদ্দিন । ‘দুর্যোগ ব্যবস্থাপনায় সৌর বিদ্যুৎ চালিত জরুরি পানি সরবরাহ ব্যবস্থা’ শীর্ষক প্রকল্পের আওতায় দুই হর্জ ক্ষমতা সম্পন্ন এই পাম্পটি স্থাপনে প্রায় ৪ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয় হয়েছে।

পাম্পটি উদ্বোধন কালে অন্যান্যের মধ্যে উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ, রেজিষ্টার প্রফেসর মুহাম্মদ এন্তাজুল হক. প্রধান প্রকৌশলি সিরাজুম মুনীর, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো.মশিহুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন ।

এরপর উপাচার্য প্রকৌশল দপ্তরে নবনির্মিত স্মার্ট অফিস কক্ষ উদ্বোধন করেন । এ অফিস কক্ষে জায়গা সাশ্রয় করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দপ্তরের কার্যক্রম গতিশীল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন