News71.com
 Bangladesh
 05 Jun 16, 08:33 PM
 648           
 0
 05 Jun 16, 08:33 PM

বিএনপি সরকারের আমলে কৃষকরা সার চাইতে গিয়ে গুলি খেয়েছে ।। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

বিএনপি সরকারের আমলে কৃষকরা সার চাইতে গিয়ে গুলি খেয়েছে ।। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

নিউজ ডেস্কঃ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বিএনপি সরকারের আমলে এদেশের কৃষকরা সার চাইতে গিয়ে গুলি খেয়ে প্রাণ হারিয়েছে । তিনি বলেন, আওয়ামিলীগ সরকার আমলে সার কীটনাশক ও কৃষি যন্ত্রপাতি কৃষকের পেছনে পেছনে ছুটছে। সরকার কৃষকদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য নানামুখি পুনর্বাসন কর্মসূচির পাশাপাশি সকল ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে। এই ধারা অব্যহত রেখে দেশের উৎপাদনশীলতাকে আরও গতিশীল করার চেষ্টা করা হচ্ছে। আজ ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বিনামুল্যে কৃষক সংগঠনের মধ্যে পাওয়ার ট্রিলার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন ।

উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী, জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সরদার মো: শাহ আলম, পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার, অন্যদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা আসিফ ইকবাল স্বাগত বক্তব্য রাখেন। পরে শিল্পমন্ত্রী দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ক্ষুদ্র চাষীদের জন্য সহায়ক প্রকল্পের আওতায় সদর উপজেলায় ৮টি এলএফএস সংগঠনভুক্ত কৃষকদেরকে মধ্যে ৮টি পাওয়ার ট্রিলার বিতরণ করেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন