
নিউজ ডেস্ক: পবিত্র রমজান মাস উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। আগামী ৭ জুন থেকে অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হবে। আজ রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকাশিত সময়সূচিতে পরীক্ষা শুরুর সময় যাই উল্লেখ থাকুক না কেন, আগামী ৭ জুন হতে অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হবে।
এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষ পর্ব (নিয়মিত) কোর্সে অনলাইন ভর্তি কার্যক্রমে ২য় রিলিজ স্লিপের মেধা তালিকা রবিবার প্রকাশিত হয়েছে। ফলাফল বিকাল ৪টা থেকে যে কোনো মোবাইল থেকে SMS এর মাধ্যমে nu<space>atmf<space> Roll লিখে ১৬২২২ নম্বরে Send করে এবং রাত ৯টায় ওয়েব সাইট www.nu.edu.bd/admissions অথবা admissions.nu.edu.bd থেকে ফল পাওয়া যাচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে এম ফিল প্রোগ্রামে ভর্তি পরীক্ষা ও সাক্ষাৎকারের তারিখ পরিবর্তন করা হয়েছে। এম ফিল প্রোগ্রামে ভর্তি পরীক্ষা ও সাক্ষাৎকার ৬ জুনের পরিবর্তে ৯ জুন সকাল ১০টায় পুণনির্ধারণ করা হয়েছে। আবেদনকারীদের ওই দিন সকাল ১০টার মধ্যে গাজীপুর ক্যাম্পাসে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।