
উজ্জ্বল হোসেন: ‘বন্যপ্রাণী ও পরিবেশ, বাঁচায় প্রকৃতি বাঁচায় দেশ’ এই প্রতিপাদ্যে বৃক্ষরোপণ, শোভাযাত্রা ও সেমিনারের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে । রোববার সকাল দশটায় উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট চত্বরে একটি গাছের চারা রোপণের মাধ্যমে দিবসটির কর্মসূচি উদ্বোধন করেন ।
এসময় উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান , কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ ও রেজিস্ট্রার প্রফেসর মুহাম্মদ এন্তাজুল হকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শোভাযাত্রা শেষে সকাল ১০.৪৫ মিনিটে সিনেট ভবনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সেন্টার ফর এডভান্সড স্টাডিজ এর নির্বাহী পরিচালক ড. এ আতিক রহমান । আলোচনা সভায় পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর মো.সুলতান-উল-ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর মুহাম্মদ মিজানউদ্দিন ।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের প্রফেসর গোলাম মোস্তাফা ।