News71.com
 Bangladesh
 06 Jun 16, 01:28 AM
 695           
 0
 06 Jun 16, 01:28 AM

বাগেরহাটের চুলকাঠিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

বাগেরহাটের চুলকাঠিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট জেলার চুলকাঠিতে ইয়ুথ সোসাইটির উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এ সময় চুলকাঠির যুবকেরা বিভিন্ন ধরনের ফলজ,বনজ এবং ঔষধি বৃক্ষের চারা রোপণ করেন । অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানপুর ইউনিয়নের চেয়ারম্যান ফকির ফহম উদ্দিন,আব্দুল খালেক মেম্বার, আজিজুল মেম্বার এবং খানপুর ইউনিয়নের যুবলীগের সাধারন সম্পাদক মনিরউজ্জামান মনি । অনুষ্ঠানে চুলকাঠি ইয়ুথ সোসাইটির সভাপতি জাকারিয়া শাওনসহ আলামিন শেখ, সাকিব শুভ ,জনি বিশ্ব পরিবেশ দিবসের বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়াতে প্রশংসিত হন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন