News71.com
 Bangladesh
 06 Jun 16, 01:56 AM
 572           
 0
 06 Jun 16, 01:56 AM

রাজধানীতে ৩৯ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১

রাজধানীতে ৩৯ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১

নিউজ ডেস্কঃ নগরীর আকবর শাহ থানা পুলিশ ৩৯ হাজার পিস ইয়াবাসহ আব্দুর রশিদকে (২৫) গ্রেফতার করেছে। আজ সিটি গেট সংলগ্ন আলমাস সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

আকবর শাহ থানার ওসি সদীপ কুমার দাশ সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে কক্সবাজারের টেকনাফ মহেশখালীয়া পাড়ার ইসমাইলের ছেলেকে আব্দুর রশিদকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর চ্যালেঞ্জ করা হয়। এরপর তার কাছে ৩৯ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে আসামি জানায় টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে জনৈক মাহাবুবুল আলমসহ ঢাকার উদ্দেশে নিয়ে যাচ্ছিল।

তিনি জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। সিএমপির সহকারি কমিশনার মো.হাসান ইকবাল চৌধুরী অভিযানে নেতৃত্ব দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন