
নিউজ ডেস্কঃ রাজধানীর শাহবাগ থানার আব্দুল গনি রোডে সহকর্মীর শটগানের গুলিতে এক পুলিশ সদস্যসহ ২জন আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রাত ৮টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে ।
আহতরা হলেন- এপিবিএন এর পুলিশ কনেস্টেবল শামীম মাহামুদ ও সোহেল নামে এক যুবক। সোহেল মেস বয় হিসেবে কাজ করেন বলে জানা গেছে। ঢামেক পুলিশ ক্যাম্পের এসআই বাচ্চু মিয়া জানান, পুলিশের এক সদস্যের অস্ত্র আনলোড করার সময় অসাবধানতাবশত গুলি বেড়িয়ে গেলে তারা আহত হন। তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে ।