News71.com
 Bangladesh
 06 Jun 16, 07:05 PM
 492           
 0
 06 Jun 16, 07:05 PM

বরগুনায় জার্মান সহায়তায় নির্মিত সাইক্লোন শেল্টারের উদ্বোধন।।

বরগুনায় জার্মান সহায়তায় নির্মিত সাইক্লোন শেল্টারের উদ্বোধন।।

নিউজ ডেস্কঃ আজ সোমবার বিকালে বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের মাঝের চরে সাইক্লোন শেল্টারের উদ্বোধন করেছেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ফরাজী শাহাবুদ্দিন আহমেদ। জার্মান সরকারের আর্থিক সহায়তায় স্কুল কাম সাইক্লোন শেল্টারের তিন তলা ভবন, রাস্তা ও কেল্লা নির্মানে ব্যায় হয়েছে ৫ কোটি টাকা ৭৯ লক্ষ টাকা।

উদ্বোধন বক্তারা এই ভবনটি ব্যবহারে যত্নবান হওয়ারও পরার্মশ দেন। একই সাথে শুধু সাইক্লোন শেল্টার হিসেবেই নয়, এটি স্কুল, সামাজিক আয়োজনসহ বিভিন্ন সময় এলাকার লোকজনকে ভালা কাজে ব্যবহার করার পরমার্শ দেন। সাইক্লোন শেল্টারে প্রায় ২ হাজার মানুষ ও ৫০০ গবাদী পশুর ধারন ক্ষমতা রয়েছে বলেও জানানো হয়।

সাইক্লোন শেল্টার উদ্বোধনী অনুষ্ঠানে মেম্বার ম্যানেজমেন্ট কমিটি (কেএফডব্লিউ) ডেভলেপমেন্ট ব্যাংক ফ্রাস্কফুট জার্মানী, রোলান্ড সিলার, কান্ট্রি ডিরেক্টর ( কেএফডব্লিউ ) রিওজনাল অফিস বাংলাদেশ ও নেপাল ডেভিড কুনজে, এলজিইডি পটুয়াখালী অঞ্চলের তক্তাবধায়ক প্রকৌশলী আব্দুল মালেক সরকার, প্রকল্প পরিচালক একেএম লুৎফর রহমান, এলজিইডি বরগুনার নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল ইসলাম, নির্মাণ প্রতিষ্ঠানের সত্বাধিকারী মো. শাহাদাত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন