
নিউজ ডেস্কঃ সারাদেশে মোটর সাইকেলে তিনজন আরোহণ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণার পাশাপাশি চালক ও আরোহীকে অবশ্যই হেলমেট পরিধানের নির্দেশ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী হত্যার ঘটনার প্রেক্ষিতে আজ সোমবার দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগরে এ ঘোষণা দেন তিনি।
শ্রীনগরের হাসারা পুলিশ ফাঁড়িতে হাইওয়ে পুলিশের গাজীপুর জোনের অধীনস্থ বিভিন্ন সড়ক থেকে জব্দকৃত ব্যাটারি চালিত ইজিবাইক ধ্বংস করতে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক ও সেতুমন্ত্রী। উক্ত নির্দেশ কার্যকর করতে খুব দ্রুত বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) রাস্তায় অভিযানে নামবে বলে ঘোষণা দেন তিনি।