News71.com
 Bangladesh
 06 Jun 16, 07:36 PM
 497           
 0
 06 Jun 16, 07:36 PM

বাংলাদেশের শ্রম আইন মানছে না ক্লাক্সটন।।

বাংলাদেশের শ্রম আইন মানছে না ক্লাক্সটন।।

নিউজ ডেস্কঃ আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০ ঘটিকায় নারায়ণগঞ্জের ক্লাক্সটন অ্যাপারেল লিমিটেড শ্রম আইন মানছে না বলে মানববন্ধন করছে পোশাক কারখানাটির শ্রমিকরা।

শ্রমিকদের অভিযোগ, কারখানায় ট্রেড ইউনিয়ন গঠন করার অপরাধে ৭৫ জন শ্রমিককে বিনা নোটিশে চাকরিচ্যুত করা হয়েছে। এসব শ্রমিকরা এখন মানবেতর জীবনযাপন করছেন এবং মালিকপক্ষ তাদের অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য নানা অপরাধ করে যাচ্ছে।

কারখানার ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক আলেয়া আক্তার তার লিখিত বক্তব্যে ৪ দফা দাবি তুলে ধরেন। চার দফা দাবি হলো- ১. বরখাস্ত হওয়া শ্রমিকদের কাজে ফেরত নেওয়া ২. চাকরিচ্যুতকৃত ৭৫ জন শ্রমিককে ঈদের বেতন বোনাস দেওয়া ৩. ট্রেড ইউনিয়ন গঠনে বাধা না দেওয়া এবং ৪. কারখানায় শ্রম আইন বাস্তবায়ন করা

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন