News71.com
 Bangladesh
 06 Jun 16, 08:46 PM
 586           
 0
 06 Jun 16, 08:46 PM

পবিত্র রমজান উপলক্ষে দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচছা জানালেন প্রধানমন্ত্রী....

পবিত্র রমজান উপলক্ষে দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচছা জানালেন প্রধানমন্ত্রী....

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা-দ্বেষ, উচ্ছৃঙ্খলতা ও সংঘাত পরিহার করে ব্যক্তিগত ও সমাজ জীবনে শান্তি, সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন ।

তিনি আগামীকাল ৭ জুন থেকে শুরু পবিত্র মাহে রমজান শুরু উপলক্ষে দেয়া এক বাণীতে এ আহবান জানান। পবিত্র রমজান উপলক্ষে তিনি দেশবাসী ও মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক মোবারকবাদ জানান। বাণীতে প্রধানমন্ত্রী বলেন, আত্মসংযম, অনুকম্পা ও ক্ষমালাভের মাস রমজান। এ মাসে ত্যাগ স্বীকারের শিক্ষার মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে ও সর্বশক্তিমান আল্লাহর নৈকট্য লাভের সুযোগ হয়।

সকল প্রকার অকল্যাণ পরিহার করে শান্তি প্রতিষ্ঠায় পরস্পরকে সহযোগিতা করার আহবান জানিয়ে তিনি বলেন, জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজান মাসের পবিত্রতা রক্ষা করি। মহান আল্লাহর কাছে আমাদের জাতীয় জীবনে পবিত্র রমজানের শিক্ষা কার্যকর করার তাওফিক কমনা করেন প্রধানমন্ত্রী ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন