News71.com
 Bangladesh
 06 Jun 16, 09:27 PM
 611           
 0
 06 Jun 16, 09:27 PM

৩৪তম বিসিএস এর নবীন সহকারী পুলিশ সুপারদের সাথে মতবিনিময় করলেন ডিএমপি কমিশনার....

৩৪তম বিসিএস এর নবীন সহকারী পুলিশ সুপারদের সাথে মতবিনিময় করলেন ডিএমপি কমিশনার....

নিউজ ডেস্ক : আজ ৬ জুন রবিবার সকাল ১০.০০ টায় পুলিশ হেডকোয়ার্টার্স এ আয়োজিত ৩৪তম বিসিএস পুলিশ ক্যাডারের নবীন সহকারী পুলিশ সুপারদের ওরিয়েন্টেশনে মতবিনিময় করেন ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া, বিপিএম, পিপিএম। এ সময় তিনি “পুলিশিং ইন মেট্রোপলিটন এরিয়া” শীর্ষক একটি ক্লাসও নেন। উক্ত ক্লাসে পাওয়ার পয়েন্ট প্রেজেনটেশনের মাধ্যমে তিনি ডিএমপি‘র জনবল,বিভিন্ন বিভাগ ও এর কার্যক্রম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের চ্যালেঞ্জ,কৌশল এবং এর অভ্যন্তরীন নানা বিষয় নিয়ে নবীন সহকারী পুলিশ সুপারদের সাথে খোলামেলা আলোচনা করেন এবং ডিএমপি সর্ম্পকে তাদেরকে ধারনা দেন যা তাদের চাকুরিজীবনে পাথেয় হয়ে থাকবে ।

আলোচনার এক পর্যায়ে নবীন সহকারী পুলিশ সুপারদেরকে পুলিশ ক্যাডার পছন্দ করার জন্য আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানান । এ সময় তাদের উদ্দেশ্যে তিনি বলেন-পুুলিশ সার্ভিসই একমাত্র সার্ভিস যার মাধ্যমে জনগণের খুব কাছাকাছি যাওয়ার সুযোগ আছে এবং এর মাধ্যমে খুুব কাছে থেকে জনগণের সেবা করে জনগণের আস্থা অর্জন করা সম্ভব।

উক্ত ওরিয়েন্টেশনে অংশগ্রহণকারী নবীন কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন-তোমরা তোমাদের নিজ নিজ পেশার প্রতি অবিচল থেকে জ্ঞান ,প্রজ্ঞা ও পেশাদারিত্বের মাধ্যমে কর্মক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করলেই বাংলাদেশ পুলিশের সুনাম অক্ষুন্ন থাকবে, কারন তোমরাই বাংলাদেশ পুলিশের ভবিষৎ কান্ডারী ।

আলোচনাশেষে তিনি নবীন সহকারী পুলিশ সুপারদের মাঝে ডিএমপি‘র পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেন । উল্লেখ্য যে, ৩৪ তম বিসিএস এর পুলিশ ক্যাডারের ১৪২ জন, ৩৩ তম বিসিএস এর পুলিশ ক্যাডারের ০৩ জন, ৩১ তম বিসিএস এর পুলিশ ক্যাডারের ০১ জন সর্বমোট ১৪৬ জন নবীন সহকারী পুলিশ সুপারগণ উক্ত ওরিয়েন্টেশনে অংশ গ্রহণ করেছেন যা গত ০৫-০৬-২০১৬ খ্রিঃ তারিখে শুরু হয়েছে এবং ০৯-০৬-২০১৬ খ্রিঃ তারিখ পর্যন্ত চলবে । ওরিয়েন্টেশন শেয়ে নবীন সহকারী পুলিশ সুপারগণ ০১ বৎসর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ গ্রহণের জন্য বাংলাদেশ পুলিশ একাডেমী,সারদা,রাজশাহীতে গমন করবেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন