News71.com
 Bangladesh
 06 Jun 16, 09:50 PM
 580           
 0
 06 Jun 16, 09:50 PM

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত প্রধান শিক্ষক।।

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত প্রধান শিক্ষক।।

নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্থানীয় মুখলেসি ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক বিপুল হাওলাদার (৫৩) নিহত হয়েছেন। একই ঘটনায় রাকিব নামে চতুর্থ শ্রেণির এক ছাত্র আহত হয়েছে। আহত রাকিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বিকেল ৪টার দিকে মিরপুরের আলোকদী এলাকায় বিদ্যুৎস্পৃষ্টের এ ঘটনা ঘটে।

স্কুলশিক্ষিকা ইয়াসমিন জানান, বিকেল ৪টার দিকে স্কুলে কোচিং ক্লাস চলছিল। ওই সময় বৃষ্টি হওয়ায় দোতলা স্কুল ভবনের ছাদে পানি জমে যায়। প্রধান শিক্ষক বিপুল হাওলাদার ছাদে উঠে জমে থাকা পানি সরানোর কাজ করছিলেন। রাকিবও পিছু পিছু ছাদে ওঠে। এতে তারা দু'জনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। তবে কিভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে তা তিনি জানেন না।

আহতাবস্থায় দু'জনকে উদ্ধার করে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক বিপুল হাওলাদারকে মৃত ঘোষণা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন