
নিউজ ডেস্ক: কলাপাড়ার মহিপুর থানার নিজামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিশু শিক্ষার্থীরা সাইক্লোন শেল্টার কাম স্কুলের সংযোগ সড়ক পুনঃনির্মাণের দাবিতে গতকাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে। আজ সোমবার সকালে বিদ্যালয় চত্বরে এ কর্মসূচি পালিত হয়। এ সময় শিশু শিক্ষার্থীরা ‘মরণ থেকে বাচঁতে চাই নিরাপদে স্কুলে যেতে চাই’- এ স্লোগানে মুখর করে তোলে বিদ্যালয় প্রাঙ্গণ।
নিজামপুর গ্রামবাসীদের উদ্যোগে কারিতাস বরিশাল অঞ্চলের ক্লেব প্রকল্পের সহযোগিতায় এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিজামপুর সরকারী প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুর আলম ভদ্রসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা বলেন, নিজামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টার। এখানে কোমল মতি শিক্ষার্থীদের প্রতিনিয়ত স্কুলে আসা- যাওয়ায় চরম ভোগান্তির শিকার হচ্ছে। এ ছাড়াও দুর্যোগের সময় ওই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া যাচ্ছে না। স্কুল ও আশ্রয় কেন্দ্রে আসা-যাওয়ার ওই গুরুত্বপূর্ণ ১ কিলোমিটার রাস্তা পুনঃ নির্মাণ করা খুবই জরুরী বলে মনে করেন।