
নিউজ ডেস্কঃ সাভারে ফাতেমা আক্তার নামে শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রাত ৯টার দিকে সাভার পৌর এলাকার বাড্ডা ভাটপাড়া এলাকায় নিজ বাড়ির একটি কক্ষ থেকে ওই শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ রাতে বাড্ডা ভাটপাড়া এলাকার নিজ বাড়ির একটি কক্ষে ওই শিক্ষার্থীকে ঝুলতে দেখতে পান তার পরিবার। পরে তাকে উদ্ধারের পর সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।