
নিউজ ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতে ভিসা চালু ও মালিক পরিবর্তনের সুযোগ সৃষ্টির জন্য কাজ করে যাচ্ছে দুবাইয়ের বাংলাদেশ দূতাবাস বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত ড. মুহাম্মদ ইমরান।ভিসা বন্ধ থাকলেও দূতাবাসের পক্ষ থেকে আরব আমিরাতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সকল প্রকার সাহায্য সহযোগিতা করা হবে দুতাবাস থেকে ।
আমিরাতে বাংলাদেশি মালিকাধীন সবচেয়ে বড় বিপনী বিতান কোম্পানী আলম গ্রুপের ২৪ ও ২৫ তম সুপার মার্কেটের শাখা উদ্বোধনকালে এসব কথা বলেন বাংলাদেশের রাষ্ট্রদূত । উদ্বোধনকালে কোম্পানীর সিইও বিশাল আহমদ, কাজী জাহেদ পারভেজ, কবীর আহমেদ, কাজী শহিদ, আকাশ, রাশেদুল আলমসহ কোম্পানীর উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।