
নিউজ ডেস্কঃ রাজধানীতে অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৮ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় ।
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মাসুদুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রজমান ও ঈদ উপলক্ষে রাজধানীতে অজ্ঞান পার্টির দৌরাত্ম্য বন্ধে বিশেষ অভিযান চলছে। এরই অংশ হিসেবে ৮জনকে আটক করা হয়েছে ।