
নিউজ ডেস্ক: ঐতিহাসিক ছয় দফা দিবস আজ। এ উপলক্ষে ধানমন্ডি ৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নেতাকর্মীরা। মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
এরপর যুবলীগ, ছাত্রলীগসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন।এ সময় তারা দলের ও বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার করেন।
উল্লেখ্য ১৯৬৬ সালে লাহোরে, পশ্চিম পাকিস্তানের সবগুলো বিরোধী দলের আহ্বানে নিখিল পাকিস্তান জাতীয় কনফারেন্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ ছয় দফা দাবি উপস্থাপন করেন।