News71.com
 Bangladesh
 07 Jun 16, 01:23 PM
 519           
 0
 07 Jun 16, 01:23 PM

ব্যবসায়ী সুনীল গমেজ হত্যার ঘটনায় আটক ট্রাক চালকের ২ দিনের রিমান্ড ।।

ব্যবসায়ী সুনীল গমেজ হত্যার ঘটনায় আটক ট্রাক চালকের ২ দিনের রিমান্ড ।।

নিউজ ডেস্কঃ নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় ব্যবসায়ী সুনীল গমেজকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আটক ট্রাক চালক আব্দুল্লাহ আল মামুন সবুজের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ।

আজ বেলা সাড়ে ১১টার দিকে নাটোর আমলী আদালত-৩ এর বিচারক সামসুল আল আমিন শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আব্দুল্লাহ আল মামুন লালপুর উপজেলার কদিমচিলান গ্রামের শফিকুল ইসলামের ছেলে। নাটোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক (ওসি) মোহাম্মদ আব্দুল হাই জানান, আব্দুল্লাহ আল মামুন সবুজকে জিজ্ঞাসাবাদের জন্য গত রোববার রাত ৮টার দিকে আটক করা হয়। তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদে এখনও কোন অগ্রগতি নেই। তবে রহস্য উদঘাটনের চেষ্টা চলছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন