
নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় মহাসড়কে সিরাজগঞ্জের কড্ডায় ৩ ট্র্রাকের সংঘর্ষে আব্দুর রহিম নামের এক চালক নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৩ জন আহত হয়েছে। নিহত আব্দুর রহিম বগুড়া শেরপুরের ফরেস্টার বাড়ি গ্রামের বাসিন্ধা। আজ সকাল সোয়া ৬ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে ।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল ইসলাম জানান, কমল পানীয় বোঝাই ট্রাকটি ঢাকা থেকে বগুড়া যাওয়ার পথে কড্ডার মোড় এলাকায় পৌঁছালে উত্তরবঙ্গ থেকে ঢাকা গামী বিদ্যুতের খুটি বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময়ে অপর একটি ট্রাক কমল পানীয় বোঝাই ট্রাকটিকে পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কমল পানীয় বোঝাই ট্রাকের চালক আব্দুর রহিম মারা যান এবং ৩ জন আহত হন। আহদের উদ্ধারের পর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে জানজট দেখা দেয়। দুর্ঘটনা কবলিত ট্রাক ৩টি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হলে জানজট কমে জাবে বলেও তিনি জানান ।