News71.com
 Bangladesh
 07 Jun 16, 01:35 PM
 498           
 0
 07 Jun 16, 01:35 PM

গত দু‘বছরে নতুন কোনো দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি হয়নি ।। বাণিজ্যমন্ত্রী

গত দু‘বছরে নতুন কোনো দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি হয়নি ।। বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য রপ্তানির লক্ষ্যে নতুন কোনো দেশের সঙ্গে গত ২ বছরে বাণিজ্য চুক্তি হয়নি। জাতীয় সংসদে এমন তথ্য জানালেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজ সকালে দশম জাতীয় সংসদের একাদশ অধিবেশনে টেবিলে উত্থাপিত মো. আবদুল্লাহর (লক্ষীপুর-৪) প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান ।

গত ১ই জুন শুরু হওয়া একাদশ অধিবেশনের আজকের অধিবেশন মাহে রমজান উপলক্ষে সকাল ১০টায় ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে শুরু হয়। বাণিজ্যমন্ত্রী জানান, জানুয়ারি ২০১৪ হতে এপ্রিল ২০১৬ পর্যন্ত কোনো নতুন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি হয়নি।

সরকার দলীয় সংসদ সদস্য মনিরুল ইসলামের (যশোর-২) অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশের সঙ্গে বিশ্বের ৪৫টি দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি রয়েছে। বে চেকোশ্লোভাকিয়া, ইউএসএসআর ও যুগোশ্লাভিয়া-এই ৩টি দেশ বিভক্ত হয়ে নতুন দেশ সৃষ্টি হওয়ায় উল্লেখিত দেশসমূহের সঙ্গে সম্পাদিত চুক্তিসমূহ বর্তমানে কার্যকর নেই ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন