News71.com
 Bangladesh
 07 Jun 16, 01:45 PM
 470           
 0
 07 Jun 16, 01:45 PM

ত্রিশালে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালে ছুটি ১২ জুন থেকে শুরু

ত্রিশালে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালে ছুটি ১২ জুন থেকে শুরু

নিউজ ডেস্ক: আগামী ১২ জুন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন অবকাশ শুরু হচ্ছে। উপাচার্য দপ্তরের উপপরিচালক (তথ্য ও জনসংযোগ) হাফিজুর রহমান বলেন, "গ্রীষ্মকালীন অবকাশ, পবিত্র রমজান, জুমাতুল বিদা, শবে কদর এবং ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাশ ও পরীক্ষা আগামী ১২ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। ৩ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ।

১৫ ও ১৬ জুলাই সাপ্তাহিক ছুটির দিন থাকায় আগামী ১৭ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাশ, পরীক্ষা এবং অফিসের কর্মকাণ্ড যথারীতি চলবে। দেশের দূরদূরান্ত থেকে আগত শিক্ষার্থীদের পরিবহনের ঝামেলা এড়াতে এবং শিক্ষার্থীদের সেশনজটের কথা চিন্তা করেই দুই ছুটি একসঙ্গে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন