News71.com
 Bangladesh
 07 Jun 16, 02:16 PM
 480           
 0
 07 Jun 16, 02:16 PM

সম্পূরক বাজেট উপস্থাপন সরকারের সাংবিধানিক অধিকার ।। অর্থমন্ত্রী

সম্পূরক বাজেট উপস্থাপন সরকারের সাংবিধানিক অধিকার ।। অর্থমন্ত্রী

নিউজ ডেস্কঃ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, সম্পূরক বাজেট উপস্থাপন সরকারের সাংবিধানিক অধিকার। সংবিধান অনুযায়ী এই বাজেট দেয়া হয়। আজ সংসদে সম্পূরক বাজেটের উপর দেয়া সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

অর্থমন্ত্রী বলেন, সব সরকারই সম্পূরক বাজেট উপস্থাপনের সুযোগ নিয়েছে। সংবিধানই সরকারকে এই অধিকার দিয়েছে। এই ব্যবস্থার প্রশংসা করে আমেরিকা ও ব্রিটেনেও আলোচনা হয় যে, সম্পূরক বাজেট উপস্থাপনের যে সুযোগ বাংলাদেশ ও ভারতে রয়েছে, তা তাদের এখানে থাকলেও ভাল হতো ।

দুর্নীতি প্রকল্প ব্যয় বাড়িয়ে দেয় উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, দেরিতে হলেও সরকার বিভিন্ন মেগা প্রকল্প গ্রহণ করছে। অর্থনৈতিকভাবে আমরা এখন এমন অবস্থানে পৌঁছেছি যে, এ ধরনের মেগা প্রকল্প গ্রহণে সক্ষম। প্রবৃদ্ধির হার সম্পর্কে তিনি বলেন, বিদেশি সংস্থাগুলো সবসময় প্রবৃদ্ধি কম হিসাব করে। তাই আমি মনে করি প্রবৃদ্ধির হার ৭ দশমিক ০৫ এর নীচে ধরা ঠিক নয় ।

আবুল মাল আব্দুল মুহিত বলেন, সম্পূরক বাজেটে যে দাবি সমূহ করা হয়েছে, তা খুবই সামান্য। যে অতিরিক্ত ব্যয়ের কথা বলা হয়েছে, তা আসলে অতিরিক্ত নয়। উপস্থাপিত বাজেট ভালভাবে দেখলে তা স্পষ্টভাবে বুঝা যাবে। প্রাক্কলিত ব্যয়ের চেয়ে বেশি ব্যয় হয়েছে বলেই এই অতিরিক্ত দাবি করা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন