News71.com
 Bangladesh
 07 Jun 16, 03:34 PM
 510           
 0
 07 Jun 16, 03:34 PM

চলতি বছর হজ্ব ফ্লাইট শুরু হচ্ছে আগামী ৪ আগস্ট থেকে....

চলতি বছর হজ্ব ফ্লাইট শুরু হচ্ছে আগামী ৪ আগস্ট থেকে....

 

নিউজ ডেস্কঃ পবিত্র হজ পালনের উদ্দেশে চলতি বছর সৌদি আরব যাওয়ার হজ্ব ফ্লাইট শুরু হচ্ছে আগামী ৪ আগস্ট। শেষ হবে ৫ সেপ্টেম্বর। আজ এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এ কথা জানান। তিনি আরও বলেন, হজ শেষে ফিরতি ফ্লাইট ১৭ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ১৬ অক্টোবর পর্যন্ত ।

চলতি বছর হজ ব্যবস্থাপনা সুষ্ঠু, ফলপ্রসূ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সচিবালয়ে এ সভার ডাকা হয়। সভায় ধর্মমন্ত্রী মতিউর রহমানও উপস্থিত ছিলেন। সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ই সেপ্টেম্বর (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ১ হাজার ৭৫৮ জন হজ পালন করতে পারবেন। এ হজযাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্স ৫০ শতাংশই করে পরিবহন করবে । বাকিরা অন্যান্য সংস্থা'র বিমানে যাতায়াত করবেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন