News71.com
 Bangladesh
 07 Jun 16, 06:39 PM
 508           
 0
 07 Jun 16, 06:39 PM

ধীরে ধীরে পুঁজিবাজার চাঙ্গা হচ্ছে ।। সূচকের সঙ্গে তালমিলিয়ে বেড়েছে লেনদেনও...

ধীরে ধীরে পুঁজিবাজার চাঙ্গা হচ্ছে ।। সূচকের সঙ্গে তালমিলিয়ে বেড়েছে লেনদেনও...

নিউজ ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সূচকের উচ্চমুখী প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। লেনদেনের পাশাপাশি এদিন সব ধরনের সূচক বেড়েছে। ডিএসইতে আজ ৩১৫ টি কোম্পানির ৯ কোটি ৮২ লাখ ৯ হাজার ১৪ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৪৭১ কোটি ৪৭ লাখ ৯৭ হাজার ১৮৮ টাকা। যা আগের দিনের চেয়ে ১৮৮ কোটি ৮৫ লাখ টাকা বেশি। ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১.৫৮ পয়েন্ট বেড়ে ৪৪১২.৫১ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২.৩৯ পয়েন্ট বেড়ে ১৭৩৯.৬৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক পয়েন্ট ০.৭০ বেড়ে ১০৮৪.৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া ৩১৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৫টির, কমেছে ২১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯ টি কোম্পানির শেয়ার। লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: অ্যাকমী ল্যাব, শাহাজীবাজার পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, এমজেএল বিডি, বেক্সিমকো ফার্মা, বিএসআরএম লিঃ, অলিম্পিক ইন্ডাঃ, গ্রামীণফোন, খান ব্রাদার্স ও ইসলামি ব্যাংক। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: অ্যাকমী ল্যাব, ঢাকা ইন্সুঃ, সোনার বাংলা ইন্সুঃ, ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক, অলিম্পিক ইন্ডাঃ, খান ব্রাদার্স, সাউথইস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া ও পপুলার ১ মি. ফা।

অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: এফএএস ফাইন্যান্স, আইএসএন লিঃ, এমবিএল ১ম মি. ফা., এআইবিএল ১ম মি. ফা., মডার্ন ডাইং, ইউনাইটেড ইন্সুঃ, স্যালভো কেমিক্যাল, সেন্ট্রাল ফার্মা, প্রগতি লাইফ ও কে এন্ড কিউ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন