
নিউজ ডেস্ক : আজ মঙ্গলবার বিকাল অনুমান সাড়ে ৩টার দিকে সাতক্ষিরা জেলা গোয়েন্দা শাখার এসআই জুলফিকার আলীর নেতৃত্বে একটি বিশেষ দল সাতক্ষীরা শহরের মেহেদীবাগস্থ জনৈক জিয়ার ভাড়া বাসা হতে ০৩ নারীসহ একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের৬ প্রতারকক্ গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে সাতক্ষীরা থানাধীন কাশেমপুর গ্রামের আঃ গফুরের ছেলে আনিসুর রহমান @ পাপ্পু, রামচন্দ্রপুর গ্রামের আঃ গফফারের ছেলে জহিরুল ইসলাম, মেহেদীবাগের মোঃ রফিকুল ইসলামের ছেলে বুলবুল আহম্মেদ, একই গ্রামের রবিউল ইসলামের স্ত্রী পারভিনা খাতুন, দোহাকুলা গ্রামের শামছুর রহমানের কন্যা রুপা খাতুন ও খুলনা রোড মধুমাল্লার ডাঙগার বিল্লাল হোসেনের কণ্যা মুন্নি।
সংঘবদ্ধ প্রতারক চক্রের এই সদস্যরা সাতক্ষীরা শহরের বিভিন্ন স্থানে বাড়িভাড়া নিয়ে অনৈতিক কার্যকলাপের পাশাপাশি জোরপূর্বক নিরীহ লোকজনদের নগ্ন চিত্র ধারণ করে তা ইন্টারনেট ও সামাজিক গনমাধ্যমে প্রকাশের হুমকি দিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। আসামী পারভিনা, রুপা ও মুন্নি নিরীহ লোকজনদের বিভিন্ন রকমের প্রলোভন দেখিয়ে ভাড়া বাড়িতে নিয়ে এসে তুলে দেয় পাপ্পু গ্রুপের লোকজনদের হাতে। এরপর পাপ্পু গ্রুপের লোকজন তাদেরকে জোরপূর্বক উলঙ্গ হতে বাধ্য করে এবং রুপা, মুন্নি কিংবা পারভিনার সাথে নগ্ন চিত্র ধারণ করে তা ইন্টারনেট ও সামাজিক গনমাধ্যমে প্রকাশের হুমকি দিয়ে মোটা অংকের টাকা দাবী করে। এতে মান-সম্মানের ভয়ে বেশীরভাগ ব্যক্তিই আসামীদের কথা মেনে নিতে বাধ্য হয়। এভাবেই সংঘবদ্ধ প্রতারক চক্রটি দিনের পর দিন লোকজনের সাথে প্রতারণা করে আসছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।