News71.com
 Bangladesh
 07 Jun 16, 10:17 PM
 460           
 0
 07 Jun 16, 10:17 PM

এসডিজি অর্জনে নারী ও শিশুর সামগ্রীক উন্নয়ন দরকার : প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি

এসডিজি অর্জনে নারী ও শিশুর সামগ্রীক উন্নয়ন দরকার : প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি

নিউজ ডেস্ক: মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, জাতিসংঘ ঘোষিত সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) অর্জনে সরকারের পাশাপাশি আন্তর্জাতিক ও জাতীয় বেসরকারী সংস্থাগুলোর সক্রিয় অংশ গ্রহণ খুবই জরুরী। নারী ও শিশুর সামগ্রীক উন্নয়ন ছাড়া এসডিজি’র লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এসডিজি পাঁচ দফার জেন্ডার ইক্যুইটি অর্জনসহ আরো যে সমস্ত লক্ষ্যমাত্রার সাথে নারী ও শিশু জড়িত তা অর্জনে ইতিমধ্যে কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ হাতে নিয়েছে।

এমডিজি অর্জনের সফলতার মতোই বাংলাদেশ এসডিজি অর্জনে ‘স্টার এ ’ পারফরমার হবে বলে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। আজ রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি’র সভাপতিত্বে উক্ত কর্মশালায় আরও বক্তব্য রাখেন সিনিয়র সচিব ও সাধারণ অর্থনৈতিক বিভাগের সদস্য ড. শামসুল আলম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আক্তারি মমতাজ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণায়ের সচিব সামসুন্নাহার, পরিকল্পনা কমিশনের সদস্য জোয়েনা আজিজ ও বাংলাদেশ বেতারের মহাপরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব এ কে এম নেছার উদ্দিন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রামের পরিচালক ড. আবুল হোসেন প্রমুখ স্বাগত বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মাহমুদা শারমীন বেনু প্রমুখ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন