News71.com
 Bangladesh
 07 Jun 16, 10:29 PM
 621           
 0
 07 Jun 16, 10:29 PM

উদ্দেশ্য প্রনোদিতভাবে সংবাদ লেখা হলে এক সপ্তাহেই মধ্যেই ডিক্লারেশন বাতিল : জেলা প্রশাসক

উদ্দেশ্য প্রনোদিতভাবে সংবাদ লেখা হলে এক সপ্তাহেই মধ্যেই ডিক্লারেশন বাতিল : জেলা প্রশাসক

নিউজ ডেস্ক: জেলা ম্যাজিস্ট্রেট বা জেলা প্রশাসকের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ লেখা হলে এক সপ্তাহের মধ্যে পত্রিকার ডিক্লারেশন বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম। আজ মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রে ‘চাঁপাই আমের বিলেত যাত্রা’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় জেলা প্রশাসক এ কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন বেসরকারি টেলিভিশন ও পত্রিকার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বক্তব্য দেওয়ার একপর্যায়ে বলেন, ‘একজন জেলা ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে—যিনি তিন–চারবার সর্বোচ্চ ডিগ্রি নিয়ে বিদেশ থেকে লেখাপড়া করে এসেছেন, তাঁর বিরুদ্ধে লেখার আগে একটু ভাববেন। কোন পজিশনে আছেন, কার বিরুদ্ধে লিখছেন, কেন লিখছেন? জেলা ম্যাজিস্ট্রেট পত্রিকার ডিক্লারেশন দিয়ে থাকেন আর জেলার জেলা প্রশাসক ভিআইপি পারসন।

তিনি ডিক্লারেশন বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন। কেউ যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিউজ করার চেষ্টা করেন, দেখবেন এক সপ্তাহের মধ্যেই বাতিল। তারপর আবার কী হবে, সেটা পরের ব্যাপার।’

সম্প্রতি একটি স্থানীয় দৈনিক ‘চাঁপাই চিত্র’ পত্রিকায় জেলা প্রশাসক ও সদর উপজেলার ইউএনওর মধ্যে দ্বন্দ্ব নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে ওই পত্রিকার ডিক্লারেশন কেন বাতিল করা হবে না মর্মে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন