News71.com
 Bangladesh
 07 Jun 16, 10:49 PM
 522           
 0
 07 Jun 16, 10:49 PM

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও সাফল্য নিয়ে আগামী বুধবার দুপুরে গনভবনে সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও সাফল্য নিয়ে আগামী বুধবার দুপুরে গনভবনে সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্ক: আগামী বুধবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন গণভবনে এই সংবাদ সম্মেলন হবে বলে আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। সৌদি আরবসহ সাম্প্রতিক বিদেশ সফর নিয়ে এই সংবাদ সম্মেলন ডাকা হলেও দেশে চলমান ঘটনাবলিও এতে উঠে আসবে বলে মনে করা হচ্ছে। সৌদি আরব থেকে আজ সন্ধ্যায় ঢাকা ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই সফরে উমরাহ ও মহানবী (সা.) এর রওজা মোবারক জিয়ারত ছাড়াও সৌদি বাদশার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন শেখ হাসিনা। বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে শেখ হাসিনার এবারের সৌদি আরব সফরকে যুগান্তকারী বলছেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক। তিনি বলেন, বিমানবন্দরে ক্রাউন প্রিন্সের অভ্যর্থনা, গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা এবং নৈশভোজে যে সম্মান এবার প্রধানমন্ত্রীকে দেখানো হয়েছে, তা ‘অভূতপূর্ব’।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন