News71.com
 Bangladesh
 07 Jun 16, 10:52 PM
 495           
 0
 07 Jun 16, 10:52 PM

শৈলকুপায় নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ৭

শৈলকুপায় নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ৭

নিউজ ডেস্কঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ওমেদপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী প্রার্থী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার ব্রাহিমপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে একই গ্রামের আবু বক্কর (৩৫), সফি উদ্দিন (৩৩), ওসমান (২২), মুক্তার হোসেন (২৮), নায়েব আলী (৩০) ও ইয়াকুব আলীর (৩২) নাম জানা গেছে। আহতদের উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্থানীয়রা জানায়, ৪ জুন অনুষ্ঠিত শেষ ধাপের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত ছব্দার মোল্লা। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মিজানুর রহমান। মঙ্গলবার দুপুরে ব্রাহিমপুর গ্রামে ওই দু’জনের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের সমর্থকরা লাঠিসোটা, রামদাসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত সাতজন আহত হন।

খুলনার ডিআইজি এস এম মনিরুজ্জামান বিপিএম গতরাতে টেলিফোনে নিউজ৭১ কে জানিয়েছেন ঝিনাইদহের পরিস্হিতি সম্পুর্ণ নিয়ন্ত্রনে আছে। তিনি নিজে ঝিনাইদহে গিয়ে উদ্ভুত পরিস্থিতিতে করনীয় সম্পর্কে জেলার পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। তিনি আশা করেন সেখানে আর কোন দূর্ঘটনা ঘটবেনা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন