
নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাসিলা গ্রামের পূর্ববিরোধের জের ধরে সংঘর্ষে ২৯ জন গুলিবিদ্ধসহ ৪২ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে উপজেলার কলকলিয়া ইউনিয়নের খসিলা গ্রামের দুদু মিয়া ও একই গ্রামের শিপন মিয়ার মধ্যে গ্রাম্য বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে আজ সন্ধ্যায় শিপন মিয়ার ভাগ্না মিন্টু মিয়ার পানি নিষ্কাশনের লাইন নিয়ে দুদু মিয়ার সাথে কথা কাটাকাটি হয়।
উভয়পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় উভয়পক্ষ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। এতে ২৯ জন গুলিবিদ্ধসহ ৪২ জন আহত হয়।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মোবারক হোসেন জনি জানান, গুলিবিদ্ধ ২৯ জনসহ ৩০ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ও অন্যান্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।