News71.com
 Bangladesh
 08 Jun 16, 01:06 AM
 455           
 0
 08 Jun 16, 01:06 AM

পুলিশ সুপার পত্নী মাহমুদা খানমের হত্যাকান্ডের বিচারের দাবিতে মানববন্দন

পুলিশ সুপার পত্নী মাহমুদা খানমের হত্যাকান্ডের বিচারের দাবিতে মানববন্দন

নিউজ ডেস্ক: পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেছেন, যে সমাজে সাধারণ মানুষ নিরাপদ নয়, সেই সমাজকে সভ্য বলা যায় না। মুক্তিযুদ্ধের চেতনার সরকার ক্ষমতায় থাকলেও দিন দিন বাঙালির মুক্তচেতনার ওপর জঙ্গিবাদী আঘাত আসছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সর্বস্তরের সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করা হয়।


সমাবেশে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন বলেন, ‘এগুলো কাপুরুষোচিত হত্যা। যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, সেসব নিরীহ মানুষ, মুদি দোকানি, পুরোহিতদের এরা হত্যা করছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের মধ্যে বিন্দুমাত্র মানবিকতাবোধ নেই।তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি ।


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক আবুল মনসুর বলেন, ‘এখন মনে হচ্ছে আমাদের প্রতিটি সাধারণ মানুষের ঘাড়ে একেকটি চাপাতির কোপ পড়ছে। এ রকম অসহায় এবং বিপন্ন কখনো বোধ করিনি। এই বাংলাদেশ আস্তে আস্তে তার মুক্তিযুদ্ধের চেতনার আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে।’


উদীচীর সহসভাপতি চন্দন দাশের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা নুরুল আবছার, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলার সভাপতি মৃণাল চৌধুরী, সাধারণ সম্পাদক শাহ আলম, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরী, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন