News71.com
 Bangladesh
 08 Jun 16, 01:12 AM
 481           
 0
 08 Jun 16, 01:12 AM

শাহজালালে বিস্কুটের বদলে ডিটারজেন্টের সঙ্গে স্বর্ণের গুঁড়া!

শাহজালালে বিস্কুটের বদলে ডিটারজেন্টের সঙ্গে স্বর্ণের গুঁড়া!

 

নিউজ ডেস্কঃ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিজাম উদ্দিন নামে এক যাত্রীর কাছে থাকা ২টি ডিটারজেন্টের প্যাকেট থেকে ১ কেজি ৪০০ গ্রাম স্বর্ণের গুঁড়া উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা। আজ সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে ।

নিজাম উদ্দিনের বাড়ি মুন্সিগঞ্জ সদরে। বাবার নাম মো. আলী সেখ। তিনি মালয়েশিয়া থেকে এমএইচ ১০২ ফ্লাইটে আজ সকাল ১১টা ২০ মিনিটে ঢাকায় অবতরণ করেন। গোয়েন্দা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমান থেকে অবতরণের পর নিজামকে অনুসরণ করে গোয়েন্দারা। এসময় কাস্টমস গ্রিন চ্যানেল অতিক্রমকালে তার কাছে কোনো স্বর্ণ আছে কি-না তা জিজ্ঞাসা করা হলে নেই বলে তিনি জানান ।

পরবর্তীতে ব্যাগেজ কাউন্টারে এনে অন্যান্য সংস্থার লোকজনের সামনে তল্লাশি করে তার সঙ্গে থাকা দুটো ব্যাগেজে ২টি ডিটারজেন্ট পাউডারের প্যাকেট পাওয়া যায়। প্যাকেট ২টি খোলা হলে ডিটারেজন্ট পাউডারের সঙ্গে স্বর্ণের গুঁড়া পাওয়া যায়। পরে বালতিতে পানি এনে ডিটারজেন্ট গুলিয়ে চালুনি দিয়ে ছেকে প্রায় ১ কেজি ৪০০ গ্রাম স্বর্ণের গুঁড়া পাওয়া যায়। এগুলোর মূল্য প্রায় ৫০ লাখ টাকা বলে জানিয়েছে কাস্টমস ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন