News71.com
 Bangladesh
 08 Jun 16, 01:15 AM
 454           
 0
 08 Jun 16, 01:15 AM

যশোরের অভয়নগর উপজেলার বারান্দী গ্রামে মোবাইলের চার্জার খুঁজতে গিয়ে সেফটিক ট্যাঙ্কে পড়ে দু'জনের মৃত্যু ।।

যশোরের অভয়নগর উপজেলার বারান্দী গ্রামে মোবাইলের চার্জার খুঁজতে গিয়ে সেফটিক ট্যাঙ্কে পড়ে দু'জনের মৃত্যু ।।

 

নিউজ ডেস্কঃ যশোরের অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের বারান্দী গ্রামে মোবাইলের চার্জার খুঁজতে গিয়ে সেপটিক ট্যাঙ্কে পড়ে চাচাতো ২ ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন হানেছ মুন্সীর ছেলে রমজান আলী ও ওমর আলীর ছেলে হাসান আলী মোল্লা। এ ঘটনায় অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন রমজানের আরেক চাচতো ভাই জহুরুল ইসলাম ও রমজানের স্ত্রী রোজিনা ।

সূত্রে জানা গেছে, আজ ভোরে রমজান আলীর ছোট ছেলে মোবাইল ফোনের চার্জার নিয়ে বাথরুমে যায় এবং সেখানে সেটি হারিয়ে ফেলে। এদিন বিকেল সাড়ে ৪টার দিকে রমজান চার্জারটি খুঁজতে সেখানে যান। একপর্যায়ে সেফটিক ট্যাঙ্ককের উপরের অংশ ভেঙ্গে নিচে পড়ে যান। রমজানকে উদ্ধার করতে গিয়ে তার স্ত্রী রোজিনা ট্যাঙ্কের মধ্যে পড়ে যান। এরপর ছেলের চিৎকারে রমজানের চাচাতো ভাই হাসান আলী মোল্লা ও জহুরুল ইসলাম ট্যাঙ্কের মধ্যে থেকে রমজান ও রোজিনাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে তারাও ট্যাঙ্কের মধ্যে পড়ে যান ।

এ সময় গ্রামের লোকজন এগিয়ে এসে সেপটিক ট্যাঙ্কের গ্যাস থেকে তাদের বাঁচাতে হাতপাখার বাতাস দিয়ে তাদের অক্সিজেন সরবরাহের চেষ্টা করেন এবং সতর্কতার সঙ্গে কয়েকজন ভিতরে নেমে তাদের উদ্ধার করেন। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় ৪ জনকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে রমজান আলীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। অপর ৩জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসান মোল্লা মারা যান ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন