News71.com
 Bangladesh
 08 Jun 16, 01:25 AM
 490           
 0
 08 Jun 16, 01:25 AM

সৌদি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ।।

সৌদি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ।।

 

নিউজ ডেস্কঃ পাঁচদিনের গুরুত্বপূর্ণ সরকারি সফর শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে আজ সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ বিমান (বিজি-৩৬)। এর আগে সৌদির স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি ঢাকার উদ্দেশ্যে মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ বিমানবন্দর ছেড়ে আসে।

সফরে প্রধানমন্ত্রী গতকাল মদিনায় মসজিদে নববীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেন। মসজিদে নববীতে এশা ও তারাবির নামাজও আদায় করেন তিনি। তাছাড়া প্রধানমন্ত্রী গত শুক্রবার রাতে সৌদি পৌঁছেই ছোট বোন শেখ রেহানাসহ সফর সঙ্গীদের নিয়ে ওমরাহ করেছেন। এ সময় তারা দেশ ও জাতির জন্য দোয়া করেন ।

এদিকে, দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সঙ্গে আলোচনা করেছেন। এতে উঠে এসেছে ২ দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়। সেই সঙ্গে বাংলাদেশে সৌদি বিনিয়োগ ও শ্রমবাজার নিয়েও তাদের মধ্যে ফলপ্রসু আলোচনা হয়েছে। গত ৩ জুন সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়ে যান প্রধানমন্ত্রী ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন