News71.com
 Bangladesh
 08 Jun 16, 11:48 AM
 521           
 0
 08 Jun 16, 11:48 AM

যুক্তরাজ্যে চাপাইনবাবগঞ্জের আম রপ্তানি.....

যুক্তরাজ্যে চাপাইনবাবগঞ্জের আম রপ্তানি.....

নিউজ ডেস্ক : বিশ্বের অন্যান্য দেশের মতো যুক্তরাজ্যেও যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জের আম। গতকাল দুপুরে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে আঞ্চলিক উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্র। এতে জেলা প্রশাসক জাহিদুল ইসলামসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে ফ্রুটব্যাগিং পদ্ধতিতে আম উৎপাদনকারিদের বাগান পরিদর্শন করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আমের গুণগত মান ও সংরক্ষণ পদ্ধতি বিবেচনা করে ২০ জন চাষির বাগান থেকে আম সংগ্রহ করেন তারা।

পরে সঠিক ওজন নিশ্চিত করে আমগুলো প্যাকিং করা হয়। এ বছর ২ হাজার মেট্রিকটন আম যুক্তরাজ্যে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন